নতুন চিপ কারখানা বানাচ্ছে হুয়াওয়ে

৩ নভেম্বর, ২০২০ ০১:২৪  
যুক্তরাষ্ট্রের আরোপিত সর্বশেষ নিষিদ্ধের ঘটনায় হুয়াওয়ের ব্যবসায়ে বড় ধরণের প্রভাব পড়েছে, যা চিপ সরবরারে তাদের অ্যাক্সেস বন্ধ করে দিয়েছে। ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, শেনজেনভিত্তিক কোম্পানিটি নিজস্ব চিপ কারখানা তৈরি করছে। টিএসএমসির উপর নির্ভর না করে নতুন এই কারখানা হুয়াওয়ের নিজস্ব গবেষণা ও উন্নয়ন বিভাগের মাধ্যমে পরিচালিত হবে এবং স্থানীয় সরকারের সহায়তা থাকবে। খবর জিএসএম এরিনা। প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে ৪৫ ন্যানোমিটার চিপসেট তৈরি করতে পারবে বা ২০০৭ সালে সর্বপ্রথম উন্মুক্ত করা হয়। এই কারখানা যুক্তরাষ্ট্রের কোনো প্রযুক্তি ব্যবহার করা হবে না। ফিনান্সিয়াল টাইমস আরও জানিয়েছে, ২০২১ সালের শেষ নাগাদ হুয়াওয়ে ২৮ ন্যানোমিটার চিপ উৎপাদনে যাবে যেগুলো আইওটি ডিভাইসের জন্য উপযুক্ত। ধারাবাহিকভাবে ফাইভজি বেস স্টেশন ব্যবসায়ের জন্য ২০ ন্যানোমিটার চিপও তৈরি করবে চীনের টেলিকম জায়ান্টটি। ডিবিটেক/বিএমটি